মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুরে নতুন সাজে আবারও যাত্রা শুরু করছে দেশের অন্যতম পর্যটন গন্তব্য প্রেসিডেন্ট পার্ক রিসোর্ট। আধুনিক সুযোগ-সুবিধা ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে সাজানো এ রিসোর্টটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২০ জুলাই ২০২৫ ইং।
রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং আরামদায়ক আবাসনের দিক দিয়েও নতুন মাত্রা যুক্ত করা হয়েছে। এখানে রয়েছে উন্নতমানের সুইমিং পুল, বিনোদন কেন্দ্র, কনসার্ট আয়োজনের ব্যবস্থা, দৃষ্টিনন্দন কটেজ ও রেস্টুরেন্টে সুস্বাদু খাবারের সুব্যবস্থা।
পর্যটকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে পানির ওপর ভাসমান কটেজ, ওয়াটার রাইড, সুন্দর ও গোছানো ল্যান্ডস্কেপিং এবং পরিবার নিয়ে কাটানোর মতো নিরিবিলি পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন পর্যটনপ্রেমীরা উপস্থিত থাকার কথা রয়েছে।
যারা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একটুখানি প্রকৃতি ও প্রশান্তি খুঁজছেন, তাদের জন্য ‘প্রেসিডেন্ট পার্ক রিসোর্ট’ হতে পারে এক অনন্য গন্তব্য।
আপনার মতামত লিখুন :