ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

মো. মানিক হোসেন : ঈদুল আযহার দ্বিতীয় দিনে রাজশাহীর হেতেম খা লিচুবাগানে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন—হাম্বা প্রিমিয়ার লিগ ২০২৫-এর বর্ণাঢ্য র্যালি। রবিবার (৮ জুন) বিকাল সাড়ে ৫টায় লিচুবাগান মসজিদসংলগ্ন সোহাগের মোড় থেকে র্যালিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত এই র্যালিটি ১০ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহাগের মোড়ে এসে শেষ হয়। এতে অংশ নেন এলাকার শতাধিক তরুণ, যুবক ও ক্রীড়াপ্রেমী মানুষ। তাদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ, বাদ্যযন্ত্রের সুর, ও স্থানীয় তরুণদের প্রাণবন্ত উপস্থিতি।
এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এলাকার উদ্যমী যুবক মারুফ হোসেন রুপন। এছাড়াও খেলাধুলার এই ব্যতিক্রমী আয়োজনের আয়োজক কমিটিতে ছিলেন মো. রিজভী হোসেন দ্বীপ, মো. আবু খালিদ সাকিব, মো. কামরুল ইসলাম সিয়াম, মো. আব্দুল্লাহ আল শাফি অপু ও মো. মহিউদ্দীন শেখ রুমন। তাদের নিরলস পরিশ্রমের ফলেই গঠিত হয়েছে হেতেম খা লিচুবাগানের পাঁচটি যুব দল, যারা এই লিগে অংশগ্রহণ করবে।
আয়োজকেরা জানিয়েছেন, ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ, যার মাধ্যমে শুরু হবে বহু প্রতীক্ষিত হাম্বা প্রিমিয়ার লিগ ২০২৫।
তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ও সমাজের অনৈতিক কাজ থেকে দূরে রাখতে এই লিগের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি বিনোদনমূলক আয়োজন নয়, বরং সামাজিক সচেতনতা ও সুস্থ মানসিকতা গঠনের লক্ষ্যেও নেওয়া হয়েছে এই উদ্যোগ।
স্থানীয় যুবকদের এমন উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। আয়োজনটি ভবিষ্যতে এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :