ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি :
গাজীপুরের চৌরাস্তা টাঙ্গাইল রোডে রয়েল স্টার ভবনের ৭ম তলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিতু চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান এম কাজল খান।
আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লতিফা তালুকদার আখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর চৌরাস্তা বনিক সমিতির সভাপতি মোঃ বাচ্চু সরকার। উপস্থিত ছিলেন সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুজ্জামান মনির।
আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু ও মোঃ মাসুদ করিম। সাহিত্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান শান্ত। মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোসাঃ মুক্তা রিনা বেগম। কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ম্যানেজার এবং গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ আঃ হামিদ।
এসময় ডাঃ মোঃ আঃ হামিদ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কারিগরী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এখানে শিক্ষার্থীরা ট্রেনিং নিয়ে পাঠদান শেষে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও তোবারক বিতরণ করে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।
আপনার মতামত লিখুন :