এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে
অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প
রাজশাহীর দুর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন
দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপনে ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
খালেদা জিয়ার এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ
ডাকসু ভবন ও তিন হলের প্রবেশপথে মাটিতে পাকিস্তান-ভারতের পতাকা
ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

মো. সাইফুল ইসলাম,বাগমারা : রাজশাহীর বাগমারায় অভিযানের মাধ্যমে অবৈধ ড্রাম চিমনির ৪ টি ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা এগারো’টা হতে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর রাজশাহী, বাংলাদেশ সেনাবাহিনী, RAB-5, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা থেকে আগত একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ঢাকের মোড় এলাকায় সফিকুল ইসলামের এস.ই.এ.এম ( SEAM) ও শালমারার নূরুন নবীর এম.এন.কে ( MNK) ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকা রেজুয়ানুল ইসলাম, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক কবির হোসেন, পরিদর্শক নীল রতন সরকার, RAB-5 মোল্লাপাড়া, রাজশাহী সিপিএসি’র এডি শাহাদুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার ইব্রাহীম সহ অন্যরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নরদাশ ইউনিয়নের মজের আলী, শুভডাঙ্গা ইউনিয়নে বাঁইগাছার ইব্রাহিম হোসেনের ড্রাম চিমনির ইটভাটায় অভিযান চলমান ছিল।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের (দায়িত্বপ্রাপ্ত) উপ-পরিচালক কবির হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাগমারায় দিনব্যাপী অভিযান চলছে। রাজশাহী জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :