দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

মো. মানিক হোসেন : রাজশাহীর শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক মীর তারেক, আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান পরাগ।
কর্মী সম্মেলন উপলক্ষে বিশাল শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান পরাগ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন – স্বেচ্ছাসেবক দলের মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নাদিম, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ লালন, ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পিনু, ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান, ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহান আলী, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক নেতা মোঃ মোহন, ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ, সাবেক মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সোহাগ ও বাপ্পি, সাবেক মহানগর ছাত্রদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুবায়ের ইসলাম অন্তু।
সম্মেলনে শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান পরাগ বলেন,
“আমি ছাত্রজীবন থেকেই বিএনপির ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছি। আমি শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী। মহানগর ও থানা নেতৃবৃন্দের সমর্থন ও সহযোগিতায় দলকে ঐক্যবদ্ধ ও গতিশীল করতে চাই। যারা বিগত আন্দোলনে রাজপথে থেকে লড়াই করেছেন, তাদেরই নেতৃত্বে মূল্যায়ন করা উচিত।”
আপনার মতামত লিখুন :