এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে
অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প
রাজশাহীর দুর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন
দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপনে ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
খালেদা জিয়ার এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ
ডাকসু ভবন ও তিন হলের প্রবেশপথে মাটিতে পাকিস্তান-ভারতের পতাকা
ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

মো. মানিক হোসেন : রাজশাহী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পাঁচ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় কলেজ গ্রন্থাগারের সামনে এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. কেরামত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. কেরামত আলী বলেন, “ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন। ইসলামিক বই ও জ্ঞানের প্রসার ঘটানোর লক্ষ্যে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের নামে যে মিথ্যাচার প্রচার করা হয়েছিল, তা আজ মুছে গেছে। শিবির সবসময়ই সঠিক পথে কাজ করে যাচ্ছে।” 
উৎসবে আগত শিক্ষার্থীদের মধ্যে উম্মে আমিনা নামে একজন জানান, “রাজশাহী কলেজে প্রথমবার এমন আয়োজন দেখতে পেয়ে ভালো লাগছে। বিভিন্ন ইসলামিক বইয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ হচ্ছে। আশা করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলতে থাকবে।”
রাজশাহী কলেজ শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম জানান, “প্রকাশনা উৎসবটি ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি আদর্শিক মানুষ হওয়ার অনুপ্রেরণা পাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাহাদি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :