ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

এসএনএ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘হাসিনা যদি প্যাথলজিক্যাল খুনি না হতেন, তাহলে তিনি দুই হাজার খুন করতেন না। কোনো জীবনের জন্য যদি তার কোনো সহানুভূতি থাকত, তাহলে তিনি এত প্রাণ কেড়ে নিতে পারতেন না।’
শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের অনুষ্ঠানে সারজিস এসব কথা বলেন।
বক্তব্য শেষে শেখ হাসিনাকে ফাঁসি দেয়ার দাবি করেন সারজিস।
তিনি বলেন, ‘খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন গল্প লিখছে এবং যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা দ্বিতীয়বার রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত।’
সারজিস বলেন, ৫ আগস্টের আগে যেমন আমরা একসঙ্গে জীবন দিতে প্রস্তুত ছিলাম, তেমনি খুনিদের বিচার নিশ্চিত করতে এবং সব ষড়যন্ত্র নস্যাৎ করতে আবারো একসঙ্গে জীবন দিতে প্রস্তুত আছি।
এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১০৫টি শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়। এই সময় শহীদ পরিবারের সদস্যদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
সূত্র : ডেইলি স্টার
আপনার মতামত লিখুন :