দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

মো. মানিক হোসেন : দর্শনার্থীদের জন্য রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান পার্কে প্রবেশ ফি ২৫ টাকা হলেও জগিং ট্র্যাকে হাঁটায় সারামাসে দুই বেলায় ৫শ টাকা দিতে হবে। পার্কে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাঁটতে পারবেন। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় জগিং ট্র্যাক উদ্বোধনের সময় এসব কথা জানান বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
তিনি বলেন, সুন্দর এ নগরীকে আরও বেশি সুন্দর,স্বাস্থ্যসম্মত, আলোক ঝলমলে, পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী রূপে গড়তে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজশাহী চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হলো। রাজশাহী বরাবরই একটি স্বাস্থ্যকর ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। কিন্তু তারপরও আপনাদের সকলের স্বাস্থ্য অনেক সময় চ্যালেঞ্জিং অবস্থায় থাকে স্বাস্থ্য ঝুঁকি থাকে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য সুরক্ষায় হাঁটা ও সাঁতার অন্যতম ব্যায়াম। রাজশাহী মহানগরীতে এ সুযোগটিকে কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন ও সুন্দর পরিবেশে হাটার আয়োজন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসীর হাটার জায়গা পার্ক ও ফুটপাত। ফুটপাতগুলোকে কাঙ্খিত মাত্রায় তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর পার্কগুলোকে হাঁটার উপযোগী করে তোলা হচ্ছে। আসুন আমরা রাজশাহীকে একটি সুন্দর স্বাস্থ্য, সুন্দর দেশ ও সুন্দর মহানগরী রূপে গড়ে তুলি।
তিনি আরও বলেন, এখানে দুইবেলা হাঁটার ব্যবস্থা করা হচ্ছে। নগরবাসীর সুযোগসুবিধা বৃদ্ধির জন্য এখানে ব্লাডপ্রেসার মাপা, ওজন মাপা, ব্লাড সুগার মাপার ব্যবস্থা রাখা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে সহায়তার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের সচিব মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ভ্যাটেরিনারী সার্জন ডা. ফরহাদ উদ্দিন, ডা. সাদিয়া রেজভী, পার্কের সুপারভাইজার রেজাউল করিম, সুপারভাইজার আব্দুল খালেক স্বপন, স্টোর অফিসার আহসান হাবীব, নিরাপত্তা অফিসার মো. মতিউর রহমান, ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, নিহাদ হাসিন সরন এবং মো. জহরুল হক অভি, সামিউল ইসলাম সুত্র, মেহেদী হাসান, মহুয়া মৌ, আয়েশা, আরিফ, সিফাত সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :