ইরানি হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন
রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ও দপ্তরীদের ইফতার মাহফিল
আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, নিখোঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রী!
ইরানি নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শাহবাজ
আ.লীগ নেতার গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

সিনেমায় অভিনয়ের সময় বিভিন্ন চরিত্রে তারকারা নিজেদের ভেঙেচুরে দর্শকমহলে উপস্থাপন করে থাকেন। কখনও ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হতে হয়, কখনও আবার খোলামেলা দৃশ্যে। একটি ম্যাগাজিনের জন্য শুট করতে গিয়ে ক্যামেরার সামনে পোশাক ছাড়া ফটোশুট করেছিলেন রণবীর সিংহ।
সেই সময় নেটিজেনদের একাংশ প্রশংসার পাশাপাশি কটাক্ষ করেছিলেন। এদিকে বরুণ ধাওয়ানও খোলামেলা দৃশ্যে অভিনয় করে রণবীরের পথে পা বাড়ালেন।
সম্প্রতি রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যেই ‘হানি বানি’ সাড়া ফেলেছে দর্শক মহলে।
বরুণের অভিনয় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি দর্শকের নজর কেড়েছে অভিনেতার কয়েক সেকেন্ডের খোলামেলা দৃশ্য। যেখানে দেখা যায়, শরীরে কোনো পোশাক নেয়, নিতম্ব উন্মুক্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্য দেখে বরুণকে কটাক্ষা করে একজন বলেন, ‘‘সিটাডেল-এ উলঙ্গ ভেড়িয়াকে (বরুণের ছবির নাম) দেখে নিলাম।’ তাতেই বরুণ পালটা জবাব দিয়ে লেখেন, ‘আরে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভীষণ রকম সৃজনশীলতার সঙ্গে শুট করা হয়েছে।’
প্রসঙ্গত, হলিউডের মূল সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস এবং রিচার্ড ম্যাডেন। বরুণ একা নন, নিজের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’-তে এমনই সাহসী দৃশ্যে দেখা যায় রণবীর কাপুরকে।
আপনার মতামত লিখুন :