এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে
অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প
রাজশাহীর দুর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন
দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপনে ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
খালেদা জিয়ার এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ
ডাকসু ভবন ও তিন হলের প্রবেশপথে মাটিতে পাকিস্তান-ভারতের পতাকা
ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

আবারও শোরগোল ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদের পচা গলা মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। কর্নাটকের মদনায়কানহল্লির নিজ বাসভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিদেন বলা হয়, ‘পরিচালকের অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় প্রতিবেশীরা ফোন করে খবর দেন পুলিশকে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন।’
প্রতিবেদনে আরও বলা হয়, ‘পুলিশ পরিচালকের ড্রয়িং রুম থেকে ঝুলন্ত অবস্থায় পচা গলা মরদেহ উদ্ধার করেন। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্ট বলছে আর্থিক অনটনে ভুগছিলেন গুরুপ্রসাদ, পাওনাদাররা বারবার টাকা চাচ্ছিলেন।’
সম্প্রতি পরিচালকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছিল। টোটাল কন্নড় বুকস্টোরের মালিক লক্ষ্মীকান্ত প্রয়াত পরিচালকের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন।
তার দাবি, ২০১৯ সালে কন্নড় সাহিত্য ও সিনেমার সম্পর্কিত নানান বই কিনেছিলেন তিনি। ১০০টি বইয়ের উপর ছাড়ও দাবি করেছিলেন। ৭৫টি বইয়ের মোট ৫টি করে সেট কিনেছিলেন ছাত্রদের জন্য। সেই বইয়ের ৬৫ হাজার টাকা দেননি তিনি।
প্রসঙ্গত, ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’-এর ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার আসন্ন প্রোজেক্ট ‘আদেমা’র কাজ এখনও শেষ হয়নি। শুধু ক্যামেরার পিছনে নয়, ক্যামেরার সামনেও সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। বেশ কিছু কন্নড় ছবিতে অভিনয় করেছেন।
আপনার মতামত লিখুন :