ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

মোঃ গনি মিয়া বাবুল :
লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিশুরা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সকলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিশুরা সাধারণত বড়দের কার্যক্রম অনুসরণ ও অনুকরণ করে থাকে। কাজেই বড়দেরকে শিশুদের সাথে সর্বদা মানবিক ও নান্দনিক আচরণ করা উচিত। তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে সমাজের সকলে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
শিশুদেরকে মানবিক গুণাবলিতে উজ্জীবিত করে গড়ে তুলতে দেশীয় সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। শিশুদের সুস্থ বিকাশের জন্যে শিশুদের সাথে সর্বদা উত্তম ও ইতিবাচক আচরণ করার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘শিশুনন্দন’ এর উদ্যোগে ১৯ অক্টোবর (শনিবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটমন্ডল অডিটোরিয়ামে আয়োজিত শিশু কিশেঅরদের অংশগ্রহণে ‘আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন’ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি কবি রবিউল রবি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারতের পশ্চিমবঙ্গের কবির আব্দুল কাইয়ুম, কবি আব্দুল গনি ভূইয়া ও কবি নজরুল বাঙালি।
অনুষ্ঠানের শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আপনার মতামত লিখুন :