দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

মো: তুহিন আলী :
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটের (আরটিজেইউ) যাত্রা শুরু হলো।আজ বুধবার দুপুরে রাজশাহীর টেলিভিশন সাংবাদিকদের নিয়ে নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে একুশে টিভির রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনকে আহ্বায়ক, মেহেদী হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, নাগরিক টিভির রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ, একাত্তর টিভির ক্যামেরা পার্সন মেহেদী হাসান, সময় টিভির রাজশাহী প্রতিনিধি শাহীন আলম ও আব্দুস সালাম, একুশে টিভির ক্যামেরা পার্সন হাসান আল মাবিন, দীপ্ত টিভির ক্যামেরা পার্সন রফিকুল ইসলাম, আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রকি, নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি শিরিন সুলতানা কেয়া, ক্যামেরা পার্সন মখলেছুর রহমান, বাংলা টিভির রাজশাহী ক্যামেরা পার্সন অজয় ঘোষ, এটিএন বাংলার রাজশাহী ক্যামেরা পার্সন ওয়াহিদ মুরাদ, বিটিভি’র ক্যামেরাপার্সন শাহরিয়ার শেখ সুমন উপস্থিতিত ছিলেন।
এছাড়াও এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন দ্বীপ্ত টিভির রাজশাহী প্রতিনিধি ইউ আদনান, ইনডিপেন্ডেন্ট টিভির রাজশাহী প্রতিনিধি রাশেল মোস্তাফিজ, ক্যামরা পার্সন জাফর ইকবাল লিটন ও সময় টিভির রাজশাহী ক্যামেরা পার্সন হাবিবুর রহমান পাপ্পু।
সভায় রাজশাহীতে টেলিভিশনে কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত মানোনয়ন এবং তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে সিদ্ধান্ত গৃহীত হয়। এর জন্য সগংঠনের বাইরে থাকা অন্য সাংবাদিকদেরও এ কমিটিতে পর্যায়ক্রমে অন্তর্ভূক্তি করা হবে। সে লক্ষ্যেও কাজ করবে এ সংগঠনটি।
এছাড়াও নবগঠিত আরটিজেইউ’র যে সকল সদস্য রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে সদস্য হিসেবে আছেন সেখান থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। সেটি আজ থেকে কার্যকর হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মতামত লিখুন :