শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চারঘাটে বিএনপি থেকে বিএনএম-এ দুজনের যোগদান

চারঘাটে বিএনপি থেকে বিএনএম-এ দুজনের যোগদান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

চারঘাট সংবাদদাতা : রাজশাহী জেলা বাঘা উপজেলা থেকে বিএনপি থেকে দুই জন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) চারঘাট উপজেলা সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম রায়হানের হাত ধরে যোগ দিয়েছেন। তাঁরা হলেন মোঃ রফিকুল ইসলাম ও সাজেদুর রহমান।

গত শনিবার ( ২০ শে আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) চারঘাট উপজেলা কার্যালয়ে উপস্থিত থেকে যোগ দেন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর যুগ্ন আহবায়ক মোঃ মতিউর রহমান লিটন।

যোগদানের সময় মোবাইল ফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর রাজশাহী জেলা শাখার সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম তিনি সকল ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ।

গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ( বিএনএম)। সেই ধারা অব্যাহত রেখে কাজ করে চলেছেন রাজশাহী জেলা চারঘাট উপজেলা সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম রায়হান।

যোগদানকারি রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন রাজশাহী জেলা বাঘা উপজেলা পক্ষ থেকে এগিয়ে নিয়ে যাবো বলে আশা করছি ও আপনাদের সহযোগিতায় কামনা করছি।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.