গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: আসন্ন সংকট মোকাবেলায় বাংলাদেশের করণীয় বিষয়ে গাজীপুর মহানগরে আলোচনা সভা

মো. মানিক হোসেন, রাজশাহী : বাংলাদেশ বেতারের সকল শিল্পীদের সম্মানি বৃদ্ধি ও উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহী বেতার শিল্পীরা। এছাড়াও শিল্পীরা মানববন্ধন করে রাজশাহী বেতারের বাংলাদেশ বেতারের সকল শিল্পীদের সম্মানি বৃদ্ধি ও উৎসে কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বেতারের শিল্পীরা।
সোমাবার (৭ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী বেতারের কার্যালয়ের সামনে শিল্পীরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিল্পীরা রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট বেতার শিল্পীদের সম্মানী বৃদ্ধিকরণ ও উৎসে কর কর্তন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বেতার শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুলের সভপতিত্ব করেন।মানববন্ধনে রাজশাহী বেতারে কর্মরত সংগীত, বাদ্য, কণ্ঠ, অভিনয়, নৃত্য, গম্ভীরা, সংবাদকর্মীসহ সকল শিল্পীরা অংশ গ্রহণ করে বেতারের সকল শিল্পীদের ১০ ভাগ উৎসে কর ও যথাযথ সম্মানির বৃদ্ধির জোরালো দাবি জানান।
শিল্পীরা জানান, বর্তমান উর্দ্ধগতির বাজারে শিল্পীদের যে সম্মানি দেয়া হয় তা যথার্থ নয়। মাত্র ২৫০ টাকা দিয়ে একজন শিল্পী কোন মতেই চলতে পারেন না। শিল্পীদের পোশাক ও চেহারায় দেখতে ভালো দেখালেও মূলত তাঁরা ভালো নেই। তাদের যে সম্মানি সেটাও তাঁরা মানুষ জনের কাছে বলতে পারেন না। কাজেই উপরে ভালো আছেন সেটা না দেখে ভেতরের অবস্থা দেখতে হবে।
শিল্পীরা দাবি জানান, বর্তমান সরকার দেশে উন্নয়নের অনেক ঝলকানি দিয়েছেন। শিল্পীরা মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁরা সেই সময়ে কণ্ঠ যোদ্ধার ভূমিকাও পালন করেছেন। তাঁরা গান, অভিনয়, নেচে গেয়ে ও সংবাদ পরিবেশন করে মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। কাজেই শিল্পীদের অবমূল্যায়ন করার কোন সুযোগ নেই। বর্তমান সরকার যেমন বিভিন্ন ভাতা চালু করে মানুষের মাঝে স্বচ্ছলতা এনে দিয়েছেন। তেমনি তাঁদেরও সম্মানি বৃদ্ধি ও উৎস কর প্রত্যাহার করার নিষয় মূল্যায়ন করা হোক।
মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদের সভাপতি ওযাজেদ আলী খান, সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, বেতার সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রেডিও এ্যানাউন্সর্সা ক্লাবের আহ্বায়ক কলিম উদ্দীন, সংবাদ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাসুম আখতারুজ্জামনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :