সর্বশেষ :

কবিতা

গায়ের রক্ত খা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৩ । ১২:৫০ অপরাহ্ণ
গায়ের রক্ত খা

গায়ের রক্ত খা

মোঃ মানিক হোসেন

রুদ্ধ করি শ্বাস আমি করি বসবাস
পারি না দেখিতে আজি মুক্ত আকাশ।

থাকে মন বন্ধ, রহে চক্ষু অন্ধ
থাকুক না মৃতের পঁচা গন্ধ,
ঝাঁকে ঝাঁকে স্বপ্ন নয়নে নকল রত্ন
জানুক না গরীব আত্মায় মন্দ।

গরীবের মন কাঁদে সর্বক্ষণ, আহার যুগাবার তরে,
কে আছো স্বজন বলিবা এখন, সকলি কি ধনীর পরে!

মেলে না আলো কাটে না কালো
দিনমজুর খাটে দিন রাত্রি,
ফুরোয় না মেলা কাটে না বেলা
সুখ যেন ধনীর ধাত্রী।

হয় না মায়া নির্দয় ছায়া
গরীবের গলায় পা,
পারিস যদি ধনী রাখিস না ঋণী
গায়ের রক্ত খা।

মারিস না মোরে ছুঁস না মা’রে
দিস না বাপ’রে ঘা,
তাড়িস না জোরে শ্বাস নাহি পারে
নিস না পাখির ছা।

তনুতে ছ্যাঁকা ভ্রাতা মোর ব্যাঁকা
ছাড়েনি গাধার খাটুনি,
লাভ কি বল ব্যাথা দাতা দল
ঘাম কি জিভের চাটনি?

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: