ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

দেশের ইতিহাসে দীর্ঘসময় কারাগারে বন্দি থেকে জল্লাদ শাহজাহান ভূঁইয়া রোববার (১৮ জুন) দুপুরে মুক্তি পেয়েছেন। তিনি দীর্ঘ ৪৪ বছর কারাভোগ করার পরে মুক্তি পেলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯৫০ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে জল্লাদ শাহজাহান জন্মগ্রহণ করেন। তবে তিনি জীবনের বেশিরভাগ সময় পরাধীন জীবনযাপন করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক ও ৬ জন যুদ্ধাপরাধী- কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ বাংলাদেশের আলোচিত প্রায় ৪০ জনের ফাঁসি দিয়েছেন জল্লাদ শাহজাহান।
১৯৭৯ সালে গ্রেপ্তার হওয়ার পর ৩৬টি মামলায় তার ১৪৩ বছরের সাজা হয়। পরে ৩৭ বছর কারাভোগ অবস্থায় জেল কর্তৃপক্ষ তাকে ১৪৩ বছর সাজা মাফ করে ৫৬ বছরের জন্য সাজা দেয়।
বিভিন্ন সময় ফাঁসি কার্যকর কারা ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে তার সাজা ৪৩ বছরে এসে পৌঁছায়। দুটি মামলায় ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাস করে অতিরিক্ত এক বছর সাজা খেটে ৪৪ বছর বন্দি জীবন থেকে মুক্ত আকাশে শ্বাস ফেলার সুযোগ পেলেন জল্লাদ শাহজাহান।
১৯৮৯ সালে সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁওয়ের নূরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান জল্লাদ-জীবনের সূচনা করেন। এরপর কারাগারে মৃত্যুদণ্ড বাস্তবায়নের সময় আসলেই তার ডাক পড়ে। টানা আট বছর জল্লাদের কাজ করার পর ১৯৯৭ সালে কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেন।
জল্লাদ শাহজাহানের পুরো নাম মো. শাহজাহান ভূঁইয়া। জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ২৬ মার্চ। জন্মস্থান নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে। তিন বোন এক ভাই। বাবার নাম হাসান আলী ভূঁইয়া। মা সব মেহের। শাহজাহান পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
আপনার মতামত লিখুন :