জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

মোঃ মানিক হোসেন : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষ রাসিক মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এমন মন্তব্য করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ জুন) রাতে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি জানা গেছে, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়ন দেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খায়রুজ্জামান লিটনকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর থেকেই ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, কেন্দ্রীয় নেতারা এবং মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটনের সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন।
শংকর ঘোষের এমন অশোভন আচরণে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের একজন দায়িত্বশীল পদে থেকে এসব অশোভন মন্তব্য দলের গঠনতন্ত্রের পরিপন্থিও বটে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় শংকর ঘোষকে সাংগঠনিকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হলো।
রাজশাহীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ও কুরুচিপূর্ণ রটনা ছড়ানোর অভিযোগে দলের গঠনতন্ত্র অনুযায়ী শংকর ঘোষকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য মহানগর কমিটিকে সুপারিশ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :