পুঠিয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭, আইসিইউতে ১
পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ
বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল
সম্পত্তির লোভে বাবাকে পিটিয়ে হত্যা করলেন দুই ছেলে! লাশের পাশে বৃদ্ধা মা
ইরানি নারী ফুটবল দলকে আশ্রয় দেবে ট্রাম্প
কলাবাগানের তেঁতুলতলা মাঠে উদ্বোধন হলো ‘শিশু কর্ণার’
নওহাটায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
টঙ্গীতে সাংবাদিকদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ ভারতে দেড় বছর কারাভোগের পর পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আজ তাদের হস্তান্তর করে।
ফেরত আসারা হচ্ছেন, ঢাকার নবাবগন্জের নরেশ শীলের ছেলে পলাশ শীল(৩৬), বাগেরহাট জেলার মোংলা এলাকার বাহার উদ্দিনের মেয়ে বেবী বেগম(৩২),ময়মনসিংহ জেলা সদরের আঃ সালামের মেয়ে শিরিন বেগম(৩৩),শেরপুর জেলার হাতীবান্ধা এলাকার হাসমত আলীর মেয়ে রিতা মন্ডল (৩৯)ও কক্সবাজার জেলার রামু থানা এলাকার জাফর আলীর ছেলে আইয়ুব আলী (৩৬)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধপথে ভারতের মুম্বাই ও কলকাতার দমদম শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয় তারা। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে তাদের দেড় বছরের কারাদণ্ড দেয়।
সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :