জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

স্থূলতা ও অতিরিক্ত ওজন দেহে একাধিক সমস্যা ডেকে আনে। মেদ জমতে শুরু করা মানে গোটা শরীরেই যে মেদ জমবে এমনটা কিন্তু নয়। কার কোথায় মেদ জমবে, তা নির্ভর করে ওই ব্যক্তির দেহের গঠন এবং পারিবারিক ধারার উপর। কারও মুখে মেদ জমে, তো কারও পেটে।
কারও কারও ক্ষেত্রে আবার দেখা যায় কাঁধ ও হাতের বিভিন্ন অংশে অতিরিক্ত মেদ জমতে। হাত উপরের দিকে তুলতে গেলেই তলা থেকে অতিরিক্ত মাংস ঝুলে থাকে। হাতকাটা বাহারি পোশাক পরতে তখন আত্মবিশ্বাসের অভাব বোধ করেন অনেকে। যাঁরা এই অঞ্চলের মেদ ঝরিয়ে ফেলতে চাইছেন, তাঁদের জন্য রইল সহজ কিছু সমাধান।
হাতের ঝুলে থাকা পেশি সবল করতে নিয়মিত অভ্যাস করুন এই ৩ ব্যায়াম।
১) ট্রাইসেপস এক্সটেনশন : ওজন তোলার অভ্যাস না থাকলে প্রথমে চেয়ারে বসে বসেই করতে পারেন এই ব্যায়াম। চেয়ারে সোজা হয়ে চেয়ারে বসুন। এ বার এক হাতে ওজন নিয়ে মাথার উপরে উঁচু করে তুলে ধরুন। প্রয়োজনে অন্য হাত দিয়ে বাহুমূল ধরে থাকুন। এর পর হাতের কনুই ভাঁজ করে পিঠের দিকে ধীরে ধীরে নামিয়ে আনুন। আবার উপরে তুলুন। এ ভাবে এক-একটি হাতে প্রথমে ৫ বার, পরে ১০ পর্যন্ত করুন।
২) ট্রাইসেপস ডিপস্ : এই ব্যায়ামটির জন্য একটি চেয়ার বা বেঞ্চের সাহায্য লাগবে। চেয়ারে না বসে, চেয়ারের দু’ধার হাত দিয়ে শক্ত করে ধরুন। দেহের নিম্নাংশ সামনের দিকে এগিয়ে দিন। ওই অবস্থায় কোমর ঠেলে সামনের দিকে তুলে ধরুন, আবার নীচের দিকে নামিয়ে নিন। এই ভাবে প্রথমে ৫ বার, পরে ১০ বার পর্যন্ত অভ্যাস করুন। খেয়াল রাখবেন যেন চেয়ার বা বেঞ্চটি শক্তপোক্ত হয়।
৩) ডায়মন্ড পুশ আপস : সাধারণ পুশ আপের মতোই মেঝেতে শুয়ে বা দেওয়ালে হাত রেখে করতে পারেন এই ব্যায়াম। শুধু হাতের পাতা দু’পাশে না রেখে বুকের কাছাকাছি নিয়ে আসুন। দুই হাতের আঙুল যেন কোণাকুনি ভাবে থাকে। শুরুতে ৫ বার থেকে শুরু করে ধীরে ধীরে ১০ বার পর্যন্ত করুন।
আপনার মতামত লিখুন :