মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

ছোটপর্দা থেকে বড়পর্দার নায়িকা। এখন ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের দায়িত্ব পালন করেন। এর মধ্যেই আরেক কাজ করে ফেললেন মৌনী রায়। একটু ‘বদমাশ’ হলেন তিনি। কীভাবে? মুম্বইয়ের মতো ব্যস্ত শহরে নিজের রেস্তরাঁ খুলে।
রেস্তরাঁ ব্যবসায় তারকাদের আসা নতুন নয়। এই তালিকাতেই নাম লেখালেন মৌনী। নিজের রেস্তরাঁর নাম দিয়েছেন ‘বদমাশ’। সাজসজ্জায় ঠাঁই পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।
মেনুতে যেমন স্টার-ফ্রায়েড মাশরুম মিলাগু, শিমেজি ক্রিস্পের মতো পদ রয়েছে, তেমনই থাকছে মৌনীলিসিয়াসের মতো ককটেল। কী এই মৌনীলিসিয়াস? জিনের সঙ্গে এল্ডারফ্লাওয়ার আর কারিপাতার ফ্লেভার মেশানো পানীয়।
বলিউড মৌনীর কর্মক্ষেত্র। নাম, যশ, অর্থ – সবই পেয়েছেন সেখানে। তবে অভিনেত্রীর শিকড় কোচবিহারে। সেখানকার জল-মাটি-হাওয়াতে বড় হওয়া। ছোটবেলার এই স্মৃতিকে সম্বল করেই যেন নিজের রেস্তরাঁর থিমে সবুজের প্রাধান্য রেখেছেন মৌনী।
সিনেমার পর্দায় মৌনীর শেষ ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা’। আর তা সুপারহিট। রণবীর-আলিয়ার পাশাপাশি জুনুন হিসেবে মৌনীর অভিনয়েরও বেশ প্রশংসা হয়েছে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও গিয়েছিলেন অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :