শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৭টি ককটেল উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মোঃ সেতাউর রহমান : চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি আম বাগান থেকে তিন ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ৭টি ককটেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার(২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় রামজীবনপুর হাই স্কুল রোডের পাশের একটি আম বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর সাত্তার বলেন, বিকেলে আমার বাগানে আম পাড়তে এসে দেখি তিনটি শপিং ব্যাগ। ব্যাগটিতে ধানের গুড়ো দিয়ে রাখা ককটেল দেখে আমি চমকে যাই। পরে, ৯৯৯ এ কল দিই। পরে স্থানীয় ওয়ার্ড সদস্যকেও জানাই।

আব্দুর রহিম নামে আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, বিকেলে আম বাগানের পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে দেখি ককটেল পড়ে আছে। পরে জনপ্রতিনিধিদের খবর দেই। স্থানীয় ওয়ার্ড সদস্য এনামুল হক জানান স্থানীয়রা আম বাগানে ব্যাগ ভর্তি ককটেল দেখতে পেয়ে আমাকে জানালে আমি সদর মডেল থানায় জানায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,পরিত্যক্ত অবস্থায় ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.