জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর খোন্দা কামাত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও সভাপতি মোঃ খাইরুল ইসলাম বিরুদ্ধে নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই নিয়মবহির্ভূতভবে গোপনে প্রায় লক্ষ টাকার গাছ কর্তনের অভিযোগ উঠেছে । টেন্ডার ছাড়াই গাছ কর্তন ও বিক্রির ঘটনা প্রকাশ্যে এলে তোপের মুখে পড়েন সভাপতি ও প্রধান শিক্ষক।
বুধবার (২৪ মে) এলাকাবাসীর অভিযোগে সরজমিনে গিয়ে দেখা মিলে গাছ কর্তনের সত্যতা।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, একটি নিম গাছ, একটি বরই গাছ, পাঁচটি মেহগনি গাছ ও দুইটি আম গাছ কাটা হয়েছে। কাটতে বাকী রয়েছে তিনটি মেহগনি গাছ ও একটি আম গাছ।
গাছ কর্তনের কারণ হিসেবে জানান, বিদ্যালয়টির বাউন্ডারির ও মূল ফটকের রাস্তার কাজ অসম্পূর্ণ রয়েছে। এবিষয় সম্পর্কে বিদ্যালয়ের নতুন ভবনের সময় ইউএনও’র সাথে কথা বলা হয়েছিল।
বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক মোঃ বেনজীর আলম স্টার নিউজ এজেন্সি’কে জানান, বিদ্যালয়ের এক সময় বেহাল দশা ছিল। চলাচলের রাস্তা ঘাট ভালো ছিল না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের সুব্যবস্থা ছিল না। বেতন ছাড়াই বিদ্যালয়ের শিক্ষকেরা ধৈর্য্যসহকারে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। এখন বিদ্যালয়ের নতুন ভবন করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ বেড়েছে। বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে এই গাছগুলো কাটা হয়েছে। শুধু ভুল হয়েছে, লিখিতভাবে অনুমতি বা টেন্ডার ছাড়াই গাছ কাটা হয়েছে। তবে, বিদ্যালয়ের উন্নয়নেই গাছ কাটা হচ্ছে।
শিক্ষা অফিসার গণমাধ্যমকর্মীদের জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে প্রায় ১০ (দশ) বছর বয়সী মেহগুনি, আম ও নিম গাছসহ প্রায় ১৩ টি গাছ কয়েক মাস আগে মোঃ সাদিকুল ইসলামের কাছে গোপনে প্রায় ১ লক্ষ টাকায় বিক্রি করেন। গাছগুলো কাটার সময় এলাকাবাসীর নজরে আসে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে। উত্তেজিত জনতা কাটা গাছগুলো বিদ্যালয় প্রাঙ্গনে আটক করে রাখে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, আমরা উপজেলা প্রশাসনের অনুমতি ও নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই নিয়মবহির্ভূতভাবে ৯৫হাজার টাকায় ১৩টি গাছ বিক্রি করেছি। গাছ গুলো কর্তনের পর যে সমস্যা হয়েছে সেগুলো সমাধানের জন্য কাজ করছি।
বিদ্যালয়ের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া গাছগুলো কাটা ভুল হয়েছে। আশা করি, বিদ্যালয়ের উন্নয়নে জনতা তা অভিযোগ হিসেবে মনে না পুষে শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে আশীর্বাদ হিসেবে নেবেন। কারণ, বিদ্যালয়ের উন্নয়ন মানে সকল শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশ পাবে।
শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন বলেন, খোন্দা কামাত বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছ কর্তনের বিষয়টি আমার দপ্তরের থেকে স্কুল কর্তৃপক্ষ কোন অনুমতি নেয়নি। নিয়ম বহির্ভূতভাবে গাছ কর্তনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :