মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

পবিত্র শাওয়াল ১৪৪৪ হিজরি মাসের চাঁদ দেখা নিয়ে অগ্রীম, বিভ্রান্তিকর এবং এখতিয়ার বহির্ভূত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
একই সাথে এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের কাছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
পবিত্র শাওয়াল ১৪৪৪ হিজরি মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহাঃ বশিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বুধবার দেশের কয়েকটি অনলাইন মিডিয়া এবং দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণসহ কয়েকটি সংবাদপত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে ‘ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার সন্ধ্যায়’ মর্মে নিশ্চিত করে সারাদেশে সংবাদ পরিবেশিত হয়েছে। প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাতে বলা হয়েছে-আগামী ২১ এপ্রিল সন্ধ্যে ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবী শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংবাদটি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় চাঁদ দেখা কমিটির গোচরিভূত হয়েছে।’
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ‘হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সম্মানিত সদস্য। এ ছাড়াও কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক, উর্দ্ধতন সরকারি কর্মকর্তা এবং দেশের বিজ্ঞ আলেম ওলামারা সদস্য হিসেবে রয়েছেন। সারাদেশ থেকে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করে থাকে। এই কমিটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত।’
আগামীকাল সন্ধ্যেয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সারাদেশ থেকে চাঁদ দেখার সংবাদ প্রাপ্তি সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান ঈদুল ফিতর উদযাপনের চুড়ান্ত তারিখ ঘোষণা করবেন।
আপনার মতামত লিখুন :