দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের দিগু বাবু লেনে সিরামিক গোডাউনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা পৌনে ১১ টার দিকে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচ তলা একটি ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিটে আগুনের খবর পায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০টা ৫৩ মিনিটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিনির্বাপণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন সমকালকে জানান, মনির নামে এক ব্যক্তির গোডাউনে আগুন লাগে। সেখানে প্লাস্টিক ও সিরামিক আছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভবনের সিঁড়ির কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ভেতরে ঢুকতে সমস্যা হয়।
তিনি জানান, দিগু বাবু লেনের রাস্তাগুলো সরু। এই কারণে ফায়ার সার্ভিস কর্মীদের গাড়ি সেখানে ঢোকানো যায়নি। গাড়ি দূরে রেখে সেখান থেকে আগুন নেভানোর কাজ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :