জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

এ বার বাড়িতে ভিন্ন স্বাদের হালুয়া বানালে কেমন হয়? গাজর কিংবা সুজির নয়, এ বার ইফতার উপলক্ষে বানিয়ে ফেলুন ইরানি হালুয়া। রইল রেসিপির হদিস।
চলছে রমজান মাস। ভোরে সেহরি ও সন্ধ্যায় ইফতার করার রেওয়াজ। ইফতার হবে আর মিষ্টিমুখ হবে না, তা তো হয় না। ক্ষীর, সিমুই তো সব সময়ই বাড়িতে হয়। এ বার বাড়িতে ভিন্ন স্বাদের হালুয়া বানালে কেমন হয়?
গাজর কিংবা সুজির নয়, এ বার ইফতার উপলক্ষে বানিয়ে ফেলুন ইরানি হালুয়া। রইল রেসিপির হদিস।
উপকরণ:
চিনি: ২৫০ গ্রাম
ঘি: ২৫০ গ্রাম
তেল: ১০০ গ্রাম
গোলাপ জল: ২ চামচ
কেশর জল: ৫ চামচ
কাজুবাদাম কুচি: আধ কাপ
প্রণালী:
একটি পাত্রে ২ কাপ জল গরম করে চিনির গাঢ় সিরা বানিয়ে নিন। গরম সিরায় কেশর আর গোলাপ জল মিশিয়ে নিন। আর একটি নন-স্টিক পাত্রে ময়দা নিয়ে অল্প আঁচে ভেজে নিন। ময়দার রং হালকা বাদামি হয়ে এলে তাতে ঘি মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। ময়দার কাঁচা গন্ধ চলে যেতে প্রায় মিনিট দশেক সময় লাগবে। তার পর অল্প অল্প করে চিনির সিরা দিতে থাকুন। মিনিট পনেরোর পর যখন পাত্রের গা থেকে মিশ্রণটি ছেড়ে আসবে, তখন বুঝতে হবে হালুয়া তৈরি হয়ে গিয়েছে। উপর থেকে কাজুবাদাম কুচি ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন ইরানি হালুয়া।
আপঅ
আপনার মতামত লিখুন :