ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

বিয়ের দু’বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত শারীরিক সম্পর্কে মিলিত হননি দম্পতি। কারণ নিয়ে অকপট স্ত্রী।
বিবাহিত সম্পর্কের বয়স দু’বছর। অথচ বিয়ের পর থেকে কখনও শারীরিক সম্পর্কে লিপ্ত হননি দু’জনে। এমনকি যৌনগন্ধিমূলক কোনও কথাও দু’জনের আলোচনায় উঠে আসেনি। সম্প্রতি বিষয়টি খোলসা করলেন স্ত্রী।
বছর দু’য়েক আগে গুরুগ্রামের বাসিন্দা কবীর এবং প্রীতাঞ্জলির সমকামীদের একটি পদযাত্রায় প্রথম দেখা হয় দু’জনের। কবীর সমকামী। প্রীতাঞ্জলি উভকামী। সেই সময় দু’জনেরই সদ্য বিচ্ছেদ হয়েছিল। ফলে প্রথম দেখাতেই একটা ভাল বন্ধুত্ব হয়ে যায়। তার পর সেই বন্ধুত্বের চাকা গড়াতে থাকে। দু’জনেই সিদ্ধান্ত নিয়েছিলেন আর কখনও প্রেম করবেন না। কিন্তু মন তো, সব সময়ই বাঁধা পড়তে চায়। প্রীতাঞ্জলি ছোট থেকেই সংসার করার স্বপ্ন দেখতেন। কিন্তু তাঁর সব সম্পর্কই পরিণতি পাওয়ার আগে ভেঙে গিয়েছে। তাই বিয়ের একটি সুপ্ত ইচ্ছে মনে ছিলই।
প্রীতাঞ্জলির ইচ্ছের কথা জানতে পেরে প্রথম বিয়ের প্রস্তাব দেন কবীরই। প্রীতাঞ্জলিও আর অমত করেননি। বিয়ে করেন দু’জনে।
এক ছাদের নীচে থাকলেও, কখনও বিছানা ভাগ করে নেননি তাঁরা। প্রীতাঞ্জলি জানিয়েছেন, বিয়ে করেছিলেন শখ পূরণ করতে। কিন্তু কখনও একে অপরের প্রতি কোনও যৌন ইচ্ছা জন্ম নেয়নি। দু’জনেই খুব ভাল বন্ধু। প্রীতাঞ্জলির কথায়, ‘‘আমরা আর পাঁচজন দম্পতি মতো সংসার করি। কিন্তু আমাদের সম্পর্কে কোনও যৌনতার হাতছানি নেই। যৌনতাহীন সম্পর্ক নিয়ে আমরা দু’জনেই অত্যন্ত খুশি। এক ছাদের তলায় হেসেখেলে দারুণ সময় কাটাচ্ছি দু’জনে।’’
আপঅ
আপনার মতামত লিখুন :