মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

তিল আমাদের প্রত্যেকেরই শরীরে কোনও না কোনও অংশে থাকে। শরীরের কিছু অংশে তিল থাকা যেমন শুভ, তা আবার অশুভও বটে। তিলের মতো আরও কিছু চিহ্ন আমাদের শরীরের নানা অঙ্গে থাকে। এই চিহ্নগুলির নিজস্ব মানে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, মানব দেহের এই চিহ্নগুলি ভাগ্য পরিবর্তনের সহায়ক। এই চিহ্নগুলির কোনওটি অর্থ, কোনওটি প্রেম-ভালবাসা, কোনওটি আবার সুখ-সমৃদ্ধি নির্দেশ করে।
১) পায়ে চক্র বা পদচিহ্ন– যাঁদের পায়ে পদচিহ্ন বা চক্রচিহ্ন থাকে, তাঁদের ধন-সম্পদ সুরক্ষিত থাকে। শিশুদের প্রতি এঁদের অগাধ ভালবাসা থাকে। এঁরা খুব ভাল মনের মানুষ হন। অন্যের প্রতি আদেশ চালাতে এঁরা খুব পছন্দ করে এবং পরিবারের মানুষদের কাছেও খুব প্রিয় পাত্র হন।
২) হাতের মাঝখানের কিছু চিহ্ন– যদি হাতের তালুর মাঝখানে রথ, পতাকা, তীর বা চক্রচিহ্ন থাকে, তা হলে তারা অতি ভাগ্যবান হন। এঁরা ব্যবসা থেকে চাকরি, সব কাজেই সাফল্য লাভ করেন। বিবাহিত জীবন এঁদের সুখকর হয়। এ ছাড়া, এঁরা যা কিছু কাজই শুরু করুন না কেন, তা খুব ভাল ভাবে সম্পূর্ণ হয়।
৩) হাতের তালুতে তিল– হাতের তালুতে তিল খুবই শুভ বলে মনে করা হয়। যাঁদের হাতে তিল থাকে, তাঁরা জীবনে প্রচুর ধনী হন এবং সমাজে প্রতিষ্ঠা লাভ করেন। জীবনে প্রচুর উত্থান-পতনের পর এঁদের জীবনে সাফল্য আসে। জীবনে যে কোনও সংগ্রামে এঁরা সব সময়ে জয়লাভ করেন। নিজের সঙ্গীর প্রতি এঁদের একটা আলাদা স্নেহ থাকে।
৪) পায়ের তলায় তিল– যাদের পায়ের তলায় তিল রয়েছে, তাঁরা সেরা শাসক হতে পারবেন। এই ব্যক্তিরা জীবনে সব ধরনের সুখ পাবেন। এঁরা খুব স্বাধীনচেতা হন। নিজের লক্ষ্যে পৌঁছতে এঁরা প্রচুর পরিশ্রম করতে পারেন। টাকার ক্ষেত্রে এরা বেশ ভাগ্যবান হন। এঁরা প্রচুর পৈতৃক সম্পত্তির অধিকারী হন।
জেড/বা
আপনার মতামত লিখুন :