দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

পুজা ব্যানার্জী বর্তমানে মুম্বইয়ে অভিনেতা কুণাল বর্মার সাথে সুখে সংসার করছেন। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে যার নাম কৃশিব। করোনা অতিমারীর আগেই আইনত বিয়ে সারলেও গত বছর আনুষ্ঠানিক মতে বিয়ে করেছেন পুজা ও কুণাল। তবে পুজা এবার তাঁর জীবনের একটি অজানা তথ্যের সন্ধান দিলেন।
জানা গেল, কুণাল তাঁর প্রথম প্রেমিক নন। এর আগে স্কুলে পড়াকালীন মাত্র পনের বছর বয়সে পুজা তাঁর প্রেমিক অর্ণয় চক্রবর্তীর সাথে বাড়ি থেকে পালিয়ে মুম্বইয়ে এসেছিলেন বলে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। কিন্তু পরবর্তীকালে তাঁদের ব্রেক-আপ হয়ে যায়। পুজাকে একা রেখে মুম্বই থেকে চলে যান তাঁর প্রেমিক। পুজা বুঝতে পেরেছিলেন, তাঁর কারণে তাঁর মা-বাবা যথেষ্ট লজ্জিত হয়েছেন। এই কারণে তিনি সিদ্ধান্ত নেন নিজেকে প্রতিষ্ঠিত করার। একের পর এক অডিশন দিতে থাকেন তিনি। ধীরে ধীরে অভিনয়ের সুযোগ আসতে থাকে। ‘দেবোঁ কা দেব মহাদেব’ পুজাকে সর্বাধিক পরিচিতি দেয়।
এরপর হিন্দি ধারাবাহিক ‘তুঝ সঙ্গ প্রীত লগাই সজনা’-র সেটে কুণালের সাথে পুজার পরিচয় হয় যা একসময় পরিণত হয় প্রেমে। দীর্ঘ নয় বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন তাঁরা। ২০২০ সালে জন্ম হয় তাঁদের একমাত্র পুত্রসন্তান কৃশিবের। পুত্রসন্তানের জন্মের কিছুদিন পর থেকেই কাজ করতে শুরু করেন পুজা।
একাধিক ওয়েব সিরিজে কাজ করার পাশাপাশি বাংলাদেশের মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন পুজা। কথা চলছে টলিউডের কিছু প্রোজেক্ট নিয়েও। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পুজা।
জেড/বা
আপনার মতামত লিখুন :