জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

চিংড়ি ভালো করে রাঁধলে কে আর মুখ ফিরিয়ে নেয়ার সাধ্য আছে কার! এই সময়ে ইলিশের বদলে কোনো এক দিন পাতে পড়তেই পারে চিংড়ি। তবে মালাইকারি বা পাতুরি হিসাবে নয়, নতুন কিছু খেতে চাইলে বানাতে পারেন সর্ষে চিংড়ির পোলাও। রইল রেসিপি।
উপকরণ
চিংড়ি: আধা কেজি
পেঁয়াজ কুচি: এক কাপ
সরিষাবাটা: এক টেবিল চামচ
কাঁচালঙ্কা: ৪-৫টি
লবণ: স্বাদমতো
পোলাওয়ের চাল: আধা কেজি
আদাবাটা: এক টেবিল চামচ
দারচিনি: দু’টুকরো
এলাচ: ৪টি
তেজপাতা: ২টি
প্রণালি
চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, সরিষাবাটা ও কাঁচা লঙ্কা আর চিংড়ি দিয়ে মাছ ভেজে তুলে রাখুন।
এ বার পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা তেল, কাঁচালঙ্কা, তেজপাতা, দারচিনি, আদাবাটা, এলাচ ও চাল দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন। তার পর ৩-৪ কাপ গরম পানি ও লবণ দিয়ে কিছুক্ষণ এমনভাবে নাড়ুন যেন চালের সব দিক সমান তাপ পায়।
প্রথম ৫ মিনিট মাঝারি এবং ১৫ মিনিট মৃদু আঁচে ঢাকনা দিয়ে দমে রাখুন। ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছু ক্ষণ ঢেকে রাখুন। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশ করুন চিংড়ি পোলাও।
জেড/বা
আপনার মতামত লিখুন :