বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রথম আলো সম্পাদকের আগাম জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট

প্রথম আলো সম্পাদকের আগাম জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, জেড আই খান পান্না, সৈয়দা রিজওয়ানা  হাসান ও প্রশান্ত কুমার কর্মকার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি এটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি।

এর আগে আজ হাজির হয়ে আগাম জামিন চেয়ে আবেদন করেন মতিউর রহমান। গত ২৯ মার্চ রাতে মামলাটি দায়ের করেন এডভোকেট আব্দুল মালেক (মশিউর মালেক)।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.