জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

ভিটামিন শরীরের জন্য ভীষণই জরুরি। যে কোনও ভিটামিনের ঘাটতি হলেই শরীরে নানা উপসর্গ দেয়। সবকটি ভিটামিনেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। ভিটামিনের তালিকায় গুরুত্বের দিক দিয়ে উপরের দিকে থাকে ভিটামিন বি। এই ভিটামিনের ঘাটতি থাকলে শরীরে নানা ধরনের সমস্যা শরীরে দেখা যায়।
কত ধরনের ভিটামিন বি রয়েছে?
ভিটামিন বি কোনও একটি ভিটামিন নয়। বরং এই ভিটামিন একটি মস্ত বড় পরিবার। এই পরিবারের মধ্যে রয়েছে ৮টি ভিটামিন। এই সকল ভিটামিনকে একত্রে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। যেমন-
১. ভিটামিন বি১ (থিয়ামিন)
২. ভিটামিন বি২ (রাইবোফ্ল্যাভিন)
৩. ভিটামিন বি৩ (নিয়াসিন)
৪. ভিটামিন বি৫ (প্যান্টোথেনিক অ্যাসিড)
৫. ভিটামিন বি৬
৬. ভিটামিন বি৭ (বায়োটিন)
৭. ভিটামিন বি৯ (ফোলেট বা ফলিক অ্যাসিড)
৮. ভিটামিন বি ১২
এই ভিটামিনের অভাবে যেসব সমস্যা দেখা দেয়-
ভিটামিন বি১ এবং ভিটামিন বি২ ঘাটতি
এই দুই ভিটামিন শরীরে জন্য খুবই দরকারী। এক্ষেত্রে এই ভিটামিনের অভাব স্নায়ুতন্ত্র, ত্বক, চোখ ইত্যাদি অঙ্গকে দুর্বল করে দিতে পারে। এছাড়া এই ভিটামিনের অভাবে মুখে আলসার হতে পারে। এ কারণে এই ভিটামিনের পর্যাপ্ত জোগান রাখতে হবে।
হোল গ্রেইন, মাছ, বাদাম, ডিম, ব্রকোলি, বাঁধাকপি, কম ফ্যাটযুক্ত দুধে এই ভিটামিন রয়েছে ভরপুর মাত্রায় পাওয়া যায়।
ভিটামিন বি৩ ঘাটতি
এই ভিটামিনের ঘাটতি হলে দুর্বলতা, বুঝতে না পারা, কোষ্ঠকাঠিন্য, ডায়ারিয়া, জিভ লাল হয়ে যাওয়া, ত্বকের রং বদলে যাওয়া, হজম না হওয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। কাজুবাদাম, মাছ, মাংসে এই ভিটামিন ভালো পরিমাণে মেলে।
ভিটামিন বি৯ ঘাটতি
এই ভিটামিন শরীরের পক্ষে অত্যন্ত জরুরি। এই ভিটামিনের ঘাটতি হলে দুর্বলতা, ফোকাস ঠিক না থাকা, সারাক্ষণ রেগে যাওয়া, দ্রুত হৃদগতি, শ্বাস নিতে সমস্যা হওয়া, অ্যানিমিয়া, ত্বক, নখ, চুলের রং বদলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
যে কোনও সবুজ শাকে এই ভিটামিন থাকে। পালংশাক, কমলালেবু, কাজুবাদামে এই ভিটামিন রয়েছে।
ভিটামিন বি৬ ঘাটতি
অবসাদ থেকে শুরু করে বমিবমিভাব, বমি হয়ে যাওয়া, অ্যানিমিয়া, বারবার ইনফেকশন, ত্বকে র্যাশসহ, অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। আলু, মাছ এবং ফলে থাকে এই ভিটামিন পাওয়া যায়।
ভিটামিন বি১২ ঘাটতি
শরীরে এই ভিটামিনের অভাব ঘটলে দুর্বলতা, গা-হাত-পায়ে ব্যথা, খিদে না পাওয়া, হাত-পা অসাড় হয়ে যাওয়া, স্মৃতি দুর্বল হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। ডিম, দুধ, চিজ, মাছ, চিকেনে এই ভিটামিন পাওয়া যায়।
জেড/বা
আপনার মতামত লিখুন :