জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

মহান স্বাধীনতা দিবসে এক শিশুর ছবির সঙ্গে ভিন্ন একজনের বক্তব্য সংযোজন করে ফটো কার্ড বানিয়ে সংবাদ প্রকাশে প্রথম আলোর দায়িত্বহীন ও অপেশাদার সাংবাদিকতার ফলে সৃষ্ট পরিস্থিতিতে জাতীয় প্রেস ক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ।
আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় বলা হয়, শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রের কাছে এধরনের অপেশাদার ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কোনভাবেই কাম্য নয়। যা খুবই দুঃখজনক। সংবাদপত্রের স্বাধীনতার সাথে দায়িত্বশীলতা ওতপ্রোতভাবে জড়িত । প্রথম আলোর মত একটি পত্রিকার কাছে সবাই দায়িত্বশীলতা আশা করে। সেইসঙ্গে সাংবাদিকদের উপর ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে গভীর উদ্বেগ জানায় কমিটি। সাংবাদিক বা সংবাদ মাধ্যমের বেলায় এই আইন প্রয়োগের আগে উত্থাপিত অভিযোগটির প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য তা প্রেস কাউন্সিলে পাঠানোর প্রয়োজন ছিল বলে মনে করে কমিটি।
এছাড়া বৈঠকে সুনির্দিষ্ট সুপারিশের আলোকে দ্রুত এই আইনের কিছু ধারা সংশোধন এবং আইনটির অপপ্রয়োগ বন্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। কমিটি আশা করে, দ্রুত এই পরিস্থিতির অবসান হবে। বৈঠকে সম্প্রতি বিএনপির একটি ইফতার মাহফিলের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলারও তীব্র নিন্দা জানানো হয়।
সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আইয়ুব ভুইয়া, আশরাফ আলী, সদস্য ফরিদ হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা, কল্যাণ সাহা, সৈয়দ আবদাল আহমদ ও মোহাম্মদ মোমিন হোসেন।
আপনার মতামত লিখুন :