ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

দীপবীরের সম্পর্কে নাকি চিড় ধরছে। এমনটাই জল্পনা চারদিকে। তারই মাঝে কার ছবি দেখে জীবন দেওয়ার কথা বললেন দীপিকা?
শুক্রবার রাতে নীতা অম্বানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রায় গোটা বলিউড। শুধু হিন্দি সিনেমার তারকারা নয়, সুপার মডেল জিজি হাদিদ, মেইসি উইলিয়ামস, টম হল্যান্ডের মতো একাধিক হলিউড তারকা উপস্থিত ছিলেন। ঘরোয়া কোনও অনুষ্ঠান কিংবা জাঁকজমকপূর্ণ উদ্যাপন— অম্বানীদের প্রত্যেকটি অনুষ্ঠানেই আলো করে থাকে বলিউড। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। তবু তাঁদের সকলের মধ্যে অনেকেরই নজর কেড়েছেন এক জন। যাঁকে দেখা মাত্র ‘মরতে পারি’ লিখলেন দীপিকা।
বেশ অনেক বলিউডে গুঞ্জন, চিড় ধরছে নাকি দীপবীরের সম্পর্কে। তবে অনুরাগীদের আশ্বস্ত করে রণবীরের হাতে হাত রেখেই অনুষ্ঠান কক্ষে প্রবেশ করলেন দীপিকা পাড়ুকোন। হাসিমুখে পোজ় দিলেন আলোকচিত্রীদের। এক কথায় চেনা ছন্দে ধরা দিলেন এই তারকা জুটি। তবু যাঁকে দেখে হৃদ্স্পন্দন বেড়েছে বলিউডের মস্তানির, তিনি হলেন শাহরুখ খান।
কালো স্যুট। সেই স্যুটের গা জুড়ে চকচকে স্ট্রাইপ। সঙ্গে পরেছেন ভি গলা শার্ট। গলায় সোনার চেন। বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেন, তাঁর পছন্দের রং কালো। কোনও বিশেষ অনুষ্ঠান হলেই পছন্দের কালো রঙের পোশাকই বাছাই করেন শাহরুখ। শাহরুখের এই ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন। সেই ছবি দেখেই দীপিকা জানান, ‘‘মরতে পারি।’’ শাহরুখের সহ-অভিনেত্রী মাহিরা খান লেখেন, ‘‘পূজা, এমনটা কেউ করে?’’
আপঅ
আপনার মতামত লিখুন :