ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি আলহাজ্ব এম এম এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ৬৪ বছর বয়সে এনামুল হকের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী তার শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এনামুল হক স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মন্ত্রী হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, দেশের আবাসন শিল্প খাতের অন্যতম পথিকৃৎ এনামুল হক একজন সমাজসেবী হিসেবে সুনাম অর্জন করেন, গণমাধ্যম উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করেন। বহু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দাতব্য সংস্থা প্রতিষ্ঠা ও মানুষের কর্মসংস্থানে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :