দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘ফেরা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণিকা ‘ফেরা’র মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম)ও স্মরণিকা উপ-কমিটির আহবায়ক জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, চারণ কবি অধ্যক্ষ রওশন আলী, এসএম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা এসএ বাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সেক্রেটারি শরফুল আলম লিটু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, দৈনিক ওশান পত্রিকার অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, পরিচালক আসাদ রহমান, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রশিল্পী এসএম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তার অংকিত ছবিতে কৃষক, কৃষাণী, জেলে, কামারসহ গ্রাম বাংলার খেঁটে খাওয়া মানুষের জীবন চিত্র তুলে ধরেছেন।
আপনার মতামত লিখুন :