এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে
অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প
রাজশাহীর দুর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন
দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপনে ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
খালেদা জিয়ার এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ
ডাকসু ভবন ও তিন হলের প্রবেশপথে মাটিতে পাকিস্তান-ভারতের পতাকা
ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

এ্যাপেনডিকস অস্ত্রোপচারের কারণে লিভারপুলের বিরুদ্ধে আসন্ন প্রিমিয়াল লিগে হোম ম্যাচটিতে খেলতে পারছেন না ম্যানচেস্টার সিটির তারকা ফিল ফোডেন। সিটি ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার রোববার ওয়েম্বলিতে ইউক্রেনের বিরুদ্ধে ইউরো বাছাইপর্বের ম্যাচ শুরু হবার ঠিক আগ মুহূর্তে দল থেকে ছিটকে যান। লন্ডনে তার অস্ত্রোপচার করানো হবে। এখনো নিশ্চিত জানা যায়নি কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন। তবে সিটি এটা নিশ্চিত করেছে আগামী শনিবার ইতিহাদ স্টেডিয়ামে রেডসদের বিপক্ষে ফোডেন খেলতে পারছেন না।
এক বিবৃতিতে সিটি জানিয়েছে, ‘ফিল ম্যানচেস্টারে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে। ঘরের মাঠে সপ্তাহের শেষে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচটির জন্য সে যথেষ্ঠ ফিট অবস্থায় নেই। এই মুহূর্তে তার ফিরে আসার বিষয়টি বেশ অষ্পষ্ট।’
বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের থেকে আট পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও সিটির হাতে একটি ম্যাচ বেশী রয়েছে। আগামী মাসে সিটিজেনরা পাঁচটি লিগ ম্যাচ খেলবে। এর মধ্যে ২৬ এপ্রিল ঘরের মাঠে গানারদের বিরুদ্ধে ম্যাচটিও রয়েছে। এছাড়া ১১ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে। ২২ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় টায়ারের ক্লাব শেফিল্ড ইউনাইটেড।
বাসস
আপনার মতামত লিখুন :