বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

অর্জিত স্বাধীনতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা ও সাহস যোগাবে : আইইবি

অর্জিত স্বাধীনতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা ও সাহস যোগাবে : আইইবি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫২তম দিবসে বাংলাদেশের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা৷ অর্জিত স্বাধীনতা বাঙালিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা ও সাহস যোগাবে।

আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে প্রকৌশলী নেতারা এসব কথা বলেন।

এ সময় আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের জন্ম হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

আইইবি চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শুরু হয়। পরে আইইবির নেতৃবৃন্দ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।

আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শিবলু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম মঞ্জুরুল হক মঞ্জু, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান, আইইবির ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাসার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সম্পাদক প্রকৌশলী মোঃ মিছবাহুজ্জামান চন্দন, যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নাসির উদ্দিনসহ আইইবির বিভিন্ন বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ ও আইইবি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সকল নেতৃত্ববৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

বাসস

Copyright © 2022 Star News Agency. All rights reserved.