দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

মোঃ মানিক হোসেন, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি :
রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী ক্রীড়া ও সমাজ কল্যাণমূলক যুব সংগঠন অভিযাত্রী ক্লাবকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় নগরীর ঘোড়ামারা এলাকায় এই ক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্লাবের বর্তমান-সাবেক খেলোয়াড়, সদস্যরাসহ স্থানীয় এলাকাবাসী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তব্যে ক্লাবের সভাপতি লিয়াকত আলী লিকু বলেন, রাজশাহী শহরের ঐতিহ্যবাহী সরকারি অনুমোদিত ক্রীড়া সংগঠন এই অভিযাত্রী ক্লাব। ১৯৮১ সালে সরকারের কাছ থেকে বাৎসরিক লিজ নিয়ে গত ৪৩ বছর ধরে ক্লাব হিসেবে ব্যবহার ও ভোগদখল চলে আসছে। সর্বশেষ ২০২০ সাল পর্যন্ত ক্লাবের নামেই জমির বাৎসরিক কর বা খাজনা পরিশোধ করা হয়েছে। কিন্তু সম্প্রতি একটি কুচক্রি মহল ক্লাবের জমি দখলে নেয়ার ষড়যন্ত্র করছে। তারা নিজেদের জমির প্রকৃত মালিকের আত্মীয় দাবি করছে। কিন্তু এটি কখনোই সম্ভব নয়! আমরা এলাকাবাসী যতদূর জানি, জমির মালিকের আত্মীয় তিনি নন। জমির মালিক একজন মারোয়ারি সম্প্রদায়ের মানুষ। তিনি এখন ভারতে থাকেন। আর তার আত্মীয় দাবিকারী একজন সনাতন ধর্মাবলম্বী। দু’টি আলাদা সম্প্রদায়ের, নিজস্ব সত্বা অনুযায়ী কখনোই তারা আত্মীয় হতে পারেন না।
সুতরাং, বিষয়টি অত্যন্ত পরিষ্কার- ক্লাবের জমিটিকে হাতিয়ে নিতেই তারা এসব মিথ্যা নাটকের পায়তারা করছেন। মহামান্য আদালতে ভুয়া কাগজপত্র দাখিল করে ক্লাবের জমি দখলের একটি রায়ও নিয়েছেন। আমরা ক্লাবের সঙ্গে যুক্ত সদস্যরা ও এলাকাবাসী কখনোই এটি মেনে নিবো না। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য আদালনের রায়কে সম্মান জানিয়েই তা পুনঃনিরীক্ষণের দাবি জানাবো।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, অভিযাত্রী ক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মেজবাহ ইসলাম সুমন, সদস্য দেবাশিষ প্রামানিক দেবু, শাহজাহান আলী, শহিদুল্লাহ খান জন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খানসহ সাবেক-বতর্মান খেলোয়াড়েরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে শেষে অভিযাত্রী ক্লাবকে বাঁচাতে সদস্যরা আদালতের দেয়া রায় পুনঃনিরীক্ষণের দাবি করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানান। পরে জেলা প্রশাসক এটি পর্যালোচনা করার সম্মতি ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :