শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ২১

রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ২১
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মোঃ মানিক হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান :

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২১ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে আরএমপি পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার করা হয়েছে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ২ জন, বেলপুকুর থানা ৪ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৩ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে।

এদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৩ পিস ট্যাপেন্টাডল ও ৬০ লিটার এ্যালকোহল উদ্ধার হয়।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.