জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

মোঃ মানিক হোসেন, রাজশাহী (বিভাগীয়) প্রধান :
রাজশাহীর গোদাগাড়ীতে বাড়ির চতুরদিক ঘেরাও করে এলিনা নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৫। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রায় ৪’শ গ্রাম হেরোইনসহ পালানোর চেষ্টা করেছিল ওই মহিলা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ৮ টা ৫০ মিনিটে গোদাগাড়ী থানাধীন ডিমভাংগা মাদারপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত মোসাঃ এলিনা বেগম (২৯) ওই এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে এবং মাসুদ রানার স্ত্রী।
মাসুদের বাড়ীতে মাদকদ্রব্য মজুদ রেখে মাদক ব্যবসা করে আসছে স্ত্রী মোসাঃ এলিনা বেগম। গোপন সূত্রের ভিত্তিতে এমন বিষয় জানতে পেরে র্যাব ৫ এর একটি অপারেশন দল ডিমভাংগা মাদারপুরেরর মাসুদ রানার বাড়ীতে অভিযান পরিচালনা করে। বাড়ীর চতুরদিক ঘেরাও করায় ওই মহিলা হেরোইনসহ পালানোর চেষ্টা করে। এরপর সঙ্গীয় নারী র্যাব সদস্যের সহায়তায় মহিলাকে হাতে নাতে আটক করা হয়।
র্যাব জানায়, আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :