বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নৌকার প্রতি এতো অনিহা কেন খালেদার ?

নৌকার প্রতি এতো অনিহা কেন খালেদার ?
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মোঃ মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। তদের (বিএনপি) নেতা জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল পদন্নোতি পেত না। তাহলে খালেদার নৌকার ওপর এত রাগ কেন?

রোববার (২৯ জানুয়ারী) রাজশাহী মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। এই রাজশাহীর কী অবস্থা ছিল? আপনারা একবার চিন্তা করে দেখেন। সেই ২০০১ সালের কথা চিন্তা করেন। তখন বিএনপি-জামায়াত ক্ষমতায়। প্রতিদিন এখানে খুন-হত্যা-জঙ্গিবাদ-সন্ত্রাস-নারী ধর্ষণের রাজত্ব ছিল। এই রাজশাহীতে ফাহিমা-মহিমা-রাজুফার ওপর কীভাবে পাশবিক নির্যাতন করেছে বিএনপি-জামায়াত জোট। একটা বাচ্চা মেয়েকে গ্যাং রেপ করা হলো, কারণ তাদের বাবা-মা নৌকায় ভোট দিয়েছিল। নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। দেশ স্বাধীন না হলে তদের নেতা জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল পদন্নোতি পেত না। তাহলে খালেদার নৌকার ওপর এত রাগ কেন?

তিনি বলেন, এটা তারা ভুলে যায়। আজ খাদ্যে নিশ্চয়তা পাচ্ছে, পরনের কাপড় পাচ্ছে, মানুষ চিকিৎসা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি বাড়ির কাছে, যাতে মা-বোন হেঁটে গিয়ে চিকিৎসা করাতে পারে। বিনা পয়সায় ৩০ প্রকার ওষুধ দেয়া হচ্ছে। রাজশাহীতে পানির অভাব। এই পানির অভাব দূর করতে রাজশাহীতে ওয়াসা ভবন নির্মাণ করা হচ্ছে।

জনসভায় ভাষণের আগে প্রধানমন্ত্রী ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এর আগে রাজশাহীর সারদায় বেলা সাড়ে ১০টার দিকে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ

Copyright © 2022 Star News Agency. All rights reserved.