দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

মোঃ মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন কাউন্সিলর মোঃ তরিকুল আলম পল্টু।
সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৫ টায় কাউন্সিলর মো.তরিকুল আলম পল্টুর উদ্যোগে তার বাগান বাড়ির সামনে ১ হাজার মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আপনারা তাঁর পাশে থাকবেন ও তার জন্য দোয়া করবেন।
এ ব্যাপারে কাউন্সিলর মো.তরিকুল আলম পল্টু বলেন, মানবিক বিবেচনায় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন এর সহযোগিতায় প্রতিনিয়ত শীতার্তদের মাঝে মোটা কম্বল বিতরণ করা হচ্ছে। যতদিন শীত থাকবে, ততদিন ভাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে। আমি সব সময় ওয়ার্ডবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামীতে থাকব।
তরিকুল আলম পল্টু আরও বলেন,শুধু লোক দেখানো নয়,সকল সচেতন বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সহ সম্পাদক রিয়াদ আল মাহমুদ,২৫ নং ওয়ার্ড সচিব মো.শামসুল হক,অফিস সহকারী মো.আলমগীর,
কম্পিউটার অপারেটর মো.মাহমুদ রহমান রুমন, মো. জাহিদুল হক সনেটসহ গন্যমান্য ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন :