মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

মোঃ মানিক হোসেন, রাজশাহী(বিভাগীয়)প্রতিনিধি :
রাজশাহীতে গীর্জায় পবিত্র আল কোরআন শরীফ রেখে পালিয়ে যাওয়ায় সময় কথিত ঈসা নবীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে যৌথ অভিযানে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে ।
কথিত ঈসা নবী পরিচয়দানকারীর নাম গোলাম চৌধুরী। সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনী এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে।
এই দিন বিকেলে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
তিনি জানান, বড় দিনকে সামনে রেখে গীর্জার পবিত্রতা নষ্টকারাই তার উদ্দেশ্য ছিল।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৬ টার দিকে অজ্ঞাতানামা এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় গীর্জার এক সেবিকা সেই ব্যাগটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান। পরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করেন।
বড় দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্যই সে গীর্জায় কোরআন শরীফ রেখে আসে বলেও জানায় পুলিশ।
আপনার মতামত লিখুন :