দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
রবিবার (১৮ ডিসেম্বর) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ১ জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন, মৃত তসলিম উদ্দিনের ছেলে লাল চাঁন।
রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি এলাকা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, লাল চাঁন, এর স্মারক নং ১৯৮, তারিখ ০১/০৩/১৮, জিআর নং ৪৯৪/১১(শিব), প্রসেস নং ০১/১৮, তারিখ ১৮/৪/১৮, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১০(১) মোতাবেক মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী।
উপরোক্ত ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছেন র্যাব।
আপনার মতামত লিখুন :