জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

মানিক হোসেন, রাজশাহী (বিভাগীয়)প্রতিনিধি :
জামায়াতে কেন্দ্রীয় কমিটির আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মিছিল করছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কাদিরগঞ্জ হয়ে দড়িখরবোনা মোড়ে গিয়ে শেষ করে।
অন্যদিকে, মিছিল শেষ করে জামায়াত নেতাকর্মীরা উপশহরের দিকে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে জামায়াত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এর পর সেখানে পুলিশ আসে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জামায়াতের নেতাকর্মীরা হঠাৎ করে একটি মিছিল বের করে। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :