দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আহমেদ আবু জাফরের কন্যা সুস্মিতা আহমেদ জেরিন।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ সফলতা অর্জন করে।
জেরিন প্রাথমিক সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বৃত্তি লাভ করে। জেএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে বৃত্তি লাভ করে।
এবারও তিন বিষয়ে একশ করে নম্বর পেয়ে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে। বিষয়গুলোর মধ্যে অংকে ১০০, উচ্চতর গণিতে ১০০ ও ফিজিক্সে ১০০ নম্বর সহ কেমিস্ট্রি ৯৭, বায়োলজিতে ৯২, ইংলিশ দুটিতে ১৯২ ও বাংলা দুটিতে ১৮২ নম্বর পেয়েছে।
জেরিন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। কম্পিউটার বিজ্ঞানে পড়ালেখা করতে আগ্রহী।পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা এবং বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এসএসসিতে জেরিন ভালো ফলাফল অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আঃ মান্নান
আপনার মতামত লিখুন :