জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

ইমদাদুল হক ইমন :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বড় ভাই আব্দুর রশিদকে হত্যার দায়ে ছোট ভাই দুরুল হোদার (৬৪) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। নিহত রশিদ ও দণ্ডিত দুরুল চৌডালা শুক্রবাড়ি গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পূর্ববিরোধ ছিল। ২০১৮ সালের ৪ মার্চ বড় ভাই রশিদ ওই রাস্তায় কাজ করছিলেন। এ সময় ছোট ভাই দুরুল হোদা কুপিয়ে বড়ভাইকে হত্যা করেন। এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী জেলেখা বেগম থানায় দুরুল হোদাকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দেন।
আপনার মতামত লিখুন :