মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি :
জেল হত্যা দিবস ২০২২ উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান জোয়ার্দার,সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক,আজগর আলী মাস্টার,উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর আলম মনজের,৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবু আসাদ রুনু,উপজেলা কৃষক-লীগের সভাপতি আব্দুল্লাহ্ আল বাকী শিলু,আ’লীগ নেতা রবিউল ইসলাম পিলু মল্লিক,আব্দুল আজিজ মালিতা,আশরাফুল
হক জুয়েল,আমিনুরজ্জামান পলাশ,আবু সাঈদ টুনু।এছাড়াও উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারের অভ্যন্তকরে নির্মমভাবে হত্যা করা হয়।
আপনার মতামত লিখুন :