জমি বিক্রিতে মূল্য গোপন, রাজস্ব ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’

কলকাতার ব্যস্ততম মডেল কাহিনী ভট্টাচার্য’র মিডিয়া ক্যারিয়ারের বিভিন্ন দিক ফুটে উঠেছে বাংলাদেশী নিউজ পোর্টাল স্টার নিউজ এজেন্সীর বিনোদন পাতায়-
সাক্ষাতকার গ্রহণ করেছেন: রিফাত রাহুল খাঁন
মিডিয়াতে কাজ করার ইচ্ছে কি ছোটবেলা থেকেই ছিল?..
1. ছোটবেলা থেকেই স্টেজ পারফর্মেন্স করতে ভালোবাসতাম ; সেজেগুজে ক্যামেরার সামনে পোজ দিতে ভালোবাসতাম৷ আমাদের ছোটবেলায় শোবিজে কাজ করার কথাটা ভাবাটা মধ্যবিত্ত বাঙালীদের পক্ষে এতোটা ছিল না৷ কিন্তু মনে একটা সুপ্ত বাসনা সব সময়ই ছিল।
২. কাজের শুরুটা সম্পর্কে জানতে চাই-
পেশাগত হিসেবে একজন কর্মজীবী নারী। একটা সেরা এমএনসি তে ১৫ বছর ধরে সম্মানের সঙ্গে কাজ করছি। তাছাড়া একজন নৃত্যশিল্পীও মিডিয়াতে আসার শুরু হয়েছিল আমার মেয়ের জন্মের ২ বছর পর একটি বিউটি প্রতিযোগিতার মাধ্যমে। তখন ভিএলসিসিৃ এর জন্য একটি ফ্যাশন শোর অফার পাই। সেই থেকে শুরু অফিস ; নাচ; মেয়েকে মানুষ করা সবই করছি একসঙ্গে ।
৩. মিডিয়াতে কাজ করতে পরিবারের সহযোগীতা কেমন ছিল?.
সত্যি কথা বলতে পরিবারের সহযোগিতা প্রথমে একেবারেই ছিল না৷ কিন্তু ২০২১ এ যখন আমি আইগ্ল্যাম মিসেস ফেইস অফ বেঙ্গলের মুকুট অর্জন করি; তখন থেকে পরিবার সমর্থন করতে শুরু করে।
৪. নিজের সৌন্দর্য কিভাবে ধরে রাখেন?..
নিজের সৌন্দর্য ধরে রাখতে হলে প্রথমেই নিজের নিজেকে খুশি ও
প্রফুল্ল রাখতে হবে। শুটিং বা বাহিরে বের হওয়া ছাড়া সাধারণত মেকআপ ব্যবহার করি না৷ নিজের প্রতি যত্নশীল হওয়া৷
৫. পরিবারকে সামলে কিভাবে মিডিয়াতে কাজ করে যাচ্ছেন?.. এতে কোন কাজ ব্যাঘাত ঘটে কি?
জীবনে যদি একটু চেষ্টা করা যায়.. তাহলে সবকিছু মানিয়ে চলা যায়৷ সময়ানুবর্তিতা ; আত্মবিশ্বাস…যে কাজটা যখন করা হয় সেটা খুব মনোযোগ সহকারে করা৷
৬. মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা
প্রচুর ফ্যাশন শো করতে চাই। ভালোমানসম্মত ব্র্যান্ডের সাথে কাজ করতে চাই। একটা বড় ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে আছি। ভারত বাংলাদেশের কোন প্রজেক্ট পেলে অবশ্যই করতে চাই । কেননা আমার বাবা কুমিল্লার; মা ঢাকার। কেননা বাংলাদেশের সঙ্গে আমার টান অনেক গভীর৷
আপনার মতামত লিখুন :