গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: আসন্ন সংকট মোকাবেলায় বাংলাদেশের করণীয় বিষয়ে গাজীপুর মহানগরে আলোচনা সভা

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহা। তার সঙ্গে ‘ভাইরাল’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। তার ব্যক্তিজীবনের নানা ঘটনা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বসন্ত বিকেল’।
‘ভাইরাল’ হওয়া নিয়ে বিভিন্ন সময়ই প্রশ্নের সম্মুখীন হন সুবহা। বিষয়টি নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছেন নায়িকা।
সুবহা বলেন, এখন সিনেমার জন্য ভাইরাল হয়েছি। কারণ এটা আমার প্রথম সিনেমা। এই সিনেমার জন্য আমি অনেক কষ্ট করেছি।
তিনি আরও বলেন, এর আগে যখন ভাইরাল হয়েছিলাম তখন কিন্তু শরীর দেখিয়ে ভাইরাল হইনি। সত্যি ঘটনা তুলে ধরে চোখের পানি ফেলে ভাইরাল হয়েছি। মানুষতো পয়সা খরচ করে, শরীর দেখিয়ে, হট ড্রেস পরে ভাইরাল হতে চায়। কিন্তু হতে পারে না।
নায়িকা যোগ করেন, আমাকে যদি মানুষজন পছন্দ করে, ভালোবাসে, ফলো করে- তাহলে আমার কি করার আছে বলুন?
সবাইকে ‘বসন্ত বিকেল’ দেখার আহ্বান জানিয়ে সুবহা বলেন, সবার জন্য শুভকামনা। সবাই ‘বসন্ত বিকেল’ হলে গিয়ে দেখুন। আশা করি, আমার অভিনয় আপনাদের ভালো লাগবে।
প্রসঙ্গত, রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’-এ সুবহার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকেই। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
আপনার মতামত লিখুন :